Search This Blog

Sunday, December 28, 2014

স্থবিরতা

সব ছেড়ে একদিন আমিও স্থবির
হয়ে যাব;
সেদিন শীতের রাতে সোনালি জরির
কাজ ফেলে
প্রদীপ নিভায়ে রব বিছানায় শুয়ে;

অন্ধকারে ঠেস দিয়ে জেগে রব
বাদুড়ের আঁকাবাঁকা আকাশের মতো;
স্থবিরতা, কবে তুমি আসিবে বল
তো।

____জীবনানন্দ দাশ

No comments: